ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বয়স ৭৪ তাতে কী হয়েছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 3:50 PM

বয়স ৭৪ তাতে কী হয়েছে?

বয়স ৭৪ তাতে কী হয়েছে?

জোয়ান ম্যাকডোনাল্ডের বয়স ৭৪। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। এই বয়সেও নিজের শারীরিক গড়নের অবিশ্বাস্য পরিবর্তন এনেছেন তিনি। তাকে দেখে নেটিজেনদের চোখ কপালে!

কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়! এবার সেটি প্রমাণ করলেন তিনি। বয়স যে শুধুই একটি সংখ্যা চোখে আঙুল দিয়ে দেখালেন জোয়ান ম্যাকডোনাল্ড ।

কিন্তু এক সময় জোয়ানের শরীর এতটাই মোটা ছিল ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। এছাড়া বিভিন্ন রোগে ভুগতেন তিনি। উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস, উচ্চ কোলেস্টেরলসহ নানা রোগ শরীরে বাসা বেঁধেছিল। হাঁটুতে করাতে হয়েছে অস্ত্রোপচার। এক কথায় অনেক দুর্বিষহ সময় কাটিয়েছেন তিনি।

কিন্তু সবকিছু জয় করে তিনি এখন পুরো ফিট। এক কিংবা দুই নয়, শারীরিক কসরত করে ২৯ কেজি ওজন কমিয়েছেন জোয়ান।

তবে জোয়ানের এমন পরিবর্তন নিয়েও অনেকে বিতর্কও হচ্ছে। কারো কারো মতে, হরমোন রিপ্লেস থেরাপি নিয়েছেন তিনি। তবে নিন্দুকের কথায় কান দিতে রাজি নন জোয়ান।

প্রতিদিন সকাল ৭ টায় ঘুম থেকে ওঠেন। এরপর নিয়ম করে ওয়ার্কআউট করেন। ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় তাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউটের নানা ছবি ও ভিডিও পোস্ট করেন জোয়ান। এতে বিভিন্নভাবে ওয়ার্কআউটের পদ্ধতি দেখান তিনি। অনেকেই তাকে দেখে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা সাত লাখের বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status