ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 April, 2021, 3:37 PM

মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে এবার পদ হারালেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল আলাল।

বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, আলাল তার নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিলে বিষয়টি নজরে আসে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের।  এরপর তাকে বহিষ্কার করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু যুগান্তরকে জানান, হেফাজত নেতাকর্মীরা দেশজুড়ে যে তাণ্ডব ও নৈরাজ্য চালিয়েছে তাদের সঙ্গে সে হাত মিলিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status