ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অবশেষে পাত্রী খুঁজে পেলেন ২.৫ ফুট উচ্চতার সেই যুবক
প্রকাশ: Friday, 9 April, 2021, 3:51 PM

অবশেষে পাত্রী খুঁজে পেলেন ২.৫ ফুট উচ্চতার সেই যুবক

অবশেষে পাত্রী খুঁজে পেলেন ২.৫ ফুট উচ্চতার সেই যুবক

আজীম মানসুরি দীর্ঘদিন ধরে বিয়ের পাত্রী খুঁজছিলেন। এমনকি বাড়ির লোক তার বিয়ের হাল ছেড়ে দিয়েছেন এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। অবশেষে বিয়ের জন্য পাত্রী খুঁজে পেয়েছেন তিনি।

সম্প্রতি বুশারা নামের একটি মেয়ের সঙ্গে আজীমের দেখা হয়। ইতোমধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। আগামী বছর বিয়ের পরিকল্পনা করছেন তারা।

আজীম লেখাপড়া ছেড়েছেন অনেক আগেই। কসমেটিকসের দোকান রয়েছে তার। জীবনসঙ্গী খোঁজার জন্য অনেক রকম চেষ্টাই তিনি করেছেন। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন।

এখানেই শেষ নয়, স্থানীয় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠিও লিখেছেন। পরিশেষে যখন কোনো সাড়া পাননি গত মাসে পুলিশের দ্বারস্থ হন তিনি। নিরুপায় হয়ে পুলিশ তাকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করে।

তার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। এরপর একের পর এক প্রস্তাব পেতে শুরু করেন। পরবর্তী সময়ে বুশারার সঙ্গে বাগদান সারেন।

বি. কমের শিক্ষার্থী বুশারার উচ্চতাও তিন ফুট। তিনি বলেন, ‘গত বুধবার আজীম মানসুরির সঙ্গে বাগদান হয়েছে। বিয়ে আগামী বছর হবে।

আমার বড় বোন জয়া অনেক সাহায্য করেছেন। আমি বি.কমে প্রথম বর্ষের শিক্ষার্থী। বোনের জন্য পাত্র খুঁজছি। আমি ও আমার বোন একসঙ্গে বিয়ে করব। আমি খুবই খুশি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status