ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী ফেলোশিপ’ লাভ করেছেন ড্যাফোডিলের নাজমুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 8 April, 2021, 3:42 PM

‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী ফেলোশিপ’ লাভ করেছেন ড্যাফোডিলের নাজমুল

‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী ফেলোশিপ’ লাভ করেছেন ড্যাফোডিলের নাজমুল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ফ্রিল্যান্স সাংবাদিক নাজমুল আহসান ‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী ফেলোশিপ ২০২১’ লাভ করেছেন।

এই ফেলোশিপের আওতায় তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলিতে অনুসন্ধানী সাংবাদিকতার উপর মাস্টার্স করবেন। কোয়ালিটি অব লাইফ ইন বাংলাদেশ ক্যাটাগরিতে তাঁকে এই ফেলোশিপ প্রদান করা হয় বলে জানিয়েছে সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ।
 
নাজমুল আহসান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেএমসি বিভাগের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারে কাজ করেছেন। তিনি দেশের ইংরেজি দৈনিকে তরুণ অপিনিয়ন রাইটার হিসেবে সুনাম অর্জন করেন।

জেএমসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, নাজমুল আহসান জেএমসির একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্র ছিলেন। ইংরেজি দৈনিকে লেখালেখির মাধ্যমে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

নাজমুলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে ড. শেখ শফিউল ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউসি বার্কলি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ার সুযোগ পাওয়ায় আমি নাজমুলকে অভিনন্দন জানাচ্ছি। এটি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ড. শেখ শফিউল ইসলাম মনে করেন নাজমুলের সাফল্য বিভাগের অন্যান্য ছাত্র-ছাত্রীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status