ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফিরল না দুই ছাত্রী
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 5 April, 2021, 6:42 PM

প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফিরল না দুই ছাত্রী

প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফিরল না দুই ছাত্রী

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে আয়শা আক্তার সাদিয়া ও পুস্পিতা আক্তার লিমা নামের দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। তারা সম্পর্কে খালা-ভাগনি।

গত ৩ এপ্রিল দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন তারা। এ ঘটনায় নিখোঁজ ছাত্রী আয়শার বাবা রাজ্জাক খলিফা মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এদিকে নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি দুই ছাত্রী। এ ঘটনায় দুশ্চিন্তায় দিন পার করছে তাদের পরিবারের সদস্যরা। নিখোঁজ আয়শা আক্তার সাদিয়া মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের রাজ্জাক খলিফার মেয়ে। পুস্পিতা আক্তার লিমা একই এলাকার মোঃ লিটন খানের মেয়ে।

জানা গেছে, গত ৩ এপ্রিল দুপুরে সাদিয়া ও পুস্পিতা স্কুলে প্রাইভেট পড়তে যায়। পরে তারা আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনার পর পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে অবশেষে থানা সাধারণ ডায়েরি করেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের অভিভাবক একটি সাধারণ ডায়েরি করেছেন। তাদের খুঁজে বের করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status