ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আটকের পর মেয়েটি বললেন জান্নাত, মামুনুল বললেন তাইয়েবা (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 April, 2021, 11:16 PM
সর্বশেষ আপডেট: Saturday, 3 April, 2021, 11:26 PM

আটকের পর মেয়েটি বললেন জান্নাত, মামুনুল বললেন তাইয়েবা (ভিডিও)

আটকের পর মেয়েটি বললেন জান্নাত, মামুনুল বললেন তাইয়েবা (ভিডিও)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ‘দ্বিতীয় স্ত্রী’কে নিয়ে অবস্থান করার সময় স্থানীয় জনগণের তোপের মুখে পড়েছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

সে সময় সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে মামুনুল হক জানান, সেই নারী তার দ্বিতীয় স্ত্রী। শরিয়ত মেনে তাকে বিয়ে করেছেন। আর এর প্রমাণ আছে। তার নাম আমেনা তাইয়্যেবা। এদিকে গণমাধ্যমের হাতে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর একটি ভিডিও এসেছে। ভিডিওতে দেখা যায়- একজন নারী মামুনুল হকের স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করছেন এবং তিনি সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেখানে সেই নারী নিজের নাম জান্নাত আরা বলেন।

কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো-

: আপনার নাম কী?

:: জান্নাত আরা ঝর্না

: আপনার বাবার নাম?

:: ওয়ালিউর রহমান।

: বাড়ি কোথায়?

:: ফরিদপুর, ভাঙ্গা থানায় আলফাডাঙ্গা থানা

: একটু আগে বললেন ভাঙ্গা থানায়।

:: না, ভাঙ্গা থানায় না, ভুল হয়ে গেছে।

: আপনি মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না?

:: হ্যাঁ

: আপনাদের কোনো বেবি নেই?

:: না

: মামুনুল হকের প্রথম স্ত্রীর কয়জন সন্তান?

:: চারজন

: মেয়ে নেই?

:: না।

: এখানে কখন এসেছেন?

:: আজ জোহরের পরে

: এর আগে কোথায় ছিলেন?

:: বাসায় ছিলাম

: বাসা কোথায়, কোন বাসায়, ঢাকায়?

:: জি

: ঢাকায় বাসা কোথায় আপনাদের

:: মোহাম্মদপুর

: মোহাম্মদপুর কোথায়?

:: মোহাম্মদপুর ওখানে বাসা

: এখানে কি বেড়াতে এসেছিলেন নাকি থাকতে এসেছিলেন?

:: বেড়াতে এসেছিলাম

: কোথায় বেড়াতে এসেছিলেন?

:: না, এখানেই এসেছিলাম, রেস্টে

: বাসায় রেস্ট করার যায়গা নেই?

:: অবশ্যই আছে। বাসায় কি সবাই সব সময় রেস্ট করে? বাহিরে কেনো যায়, দেশের বাহিরেওতো যায়, যায় না?

: হ্যাঁ, দেশের বাহিরে যায়, কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখতে যায়।

:: এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই আমরা এখানে এসেছি। একটু রেস্ট করেই চলে যাবো।

: হঠাৎ করে সোরগোল কেনো হলো, বা কী করে সবাই জানলো?

:: আমি এ বিষয়ে কিছু জানি না

: আপনি বাথরুমে কেনো আসলেন?

:: অ্যাকচ্যুয়ালি অনেক মানুষ তাই

: আপনার তো হাসবেন্ড

:: আমার হাজবেন্ড ঠিক আছে। বাট আমার হাজবেন্ড তো অন্য আট-দশজনের মতো সাধারণ কেউ না, আমি সবার সামনে যেতে পারি না তাই।

এর আগে ওই নারী সম্পর্কে মামুনুল হক বলেছিলেন-

প্রশ্ন: আপনার কী হয়?

মামুনুল: আমার ওয়াইফ। আমি তাকে বিয়ে করেছি। শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি।

প্রশ্ন: কবে বিয়ে করছেন? বিয়ে করলে রয়্যাল রিসোর্টে কেন আসবেন সময় কাটাতে?

মামুনুল: বিয়ে করেছি, প্রমাণ আছে সাক্ষী আছে।

প্রশ্ন: কয় বছর আগে বিয়ে করেছেন?

মামুনুল: দুই বছর আগে।

প্রশ্ন: দুই বছর আগে বিয়ে করলে সময় কাটাতে রয়্যাল রিসোর্টে কেন আসছেন?

মামুনুল: আমি বেড়াইতে আসছি।

প্রশ্ন: আপনার ওয়াইফের নাম কী?

মামুনুল: আমিনা তাইয়্যেবা।

প্রশ্ন: উনার বাড়ি কই?

মামুনুল: কিছুই বলব না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status