ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
শ্রাবন্তীকে খোঁচা শ্রীলেখার
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 1:53 PM

শ্রাবন্তীকে খোঁচা শ্রীলেখার

শ্রাবন্তীকে খোঁচা শ্রীলেখার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে সেলিব্রেটিদের কদর বেড়ে গেছে কয়েকগুণ। চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের সেলিব্রেটিদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টায় বিজেপি, কংগ্রেস ও তৃণমূল। গত কয়েক দিনে বেশ কয়েকজন সেলিব্রেটিকে দলে ভিড়িয়েছে বিজেপি ও তৃণমূল।


সম্প্রতি ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। টালিউডেন জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকেও দলে ভিড়িয়েছে বিজেপি। এ নিয়ে যখন টালিউডপাড়ায় যখন তোলপাড়, তখন শ্রাবন্তীর ক্ষমতাসীন দলে নাম লেখানোয় অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবন্তীর বিজেপিতে যোগদানের ছবি শেয়ার করে শ্রীলেখা ব্যঙ্গ করে লিখেন—'কী মিষ্টি'!

শ্রাবন্তীকে নিয়ে শ্রীলেখার এই খোঁচায় অবাক হননি অনেকে। কারণ সহকর্মীদের নিয়ে শ্রীলেখার এ ধরনের খোঁচা এর আগেও লক্ষ্য করা গেছে। তৃণমূল এমপি নুসরাত  ও মিমি চক্রবর্তীকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তারা জনপ্রতিনিধি হিসেবে কী কাজ করছেন সেই প্রশ্নও তোলেন  শ্রীলেখা।

বেশ কিছু দিন ধরেই শ্রীলেখা মিত্রের বিভিন্ন পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয় সামাজিক মাধ্যমে। গত রোববার বামদের ব্রিগেডে হাজির হন শ্রীলেখা। নিজের নখের ওপর কাঁস্তে হাতুড়ি এঁকে বামেদের ব্রিগেডের জনসভায় হাজির হন অভিনেত্রী। শ্রীলেখার পাশাপাশি ওইদিন বামেদের ব্রিগেডে দেখা যায় সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়দেরও।

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status