ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
খাগড়াছড়িতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেফতার
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 1:54 PM

খাগড়াছড়িতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেফতার

খাগড়াছড়িতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেফতার

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) শিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. রশীদ। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে।

অভিযোগে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে সোহেল রানা খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) অফিসকক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরই মধ্যে সোহেল রানাকে বদলি করে হেড অফিসে সংযুক্ত করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।

পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি ছাত্রী লিখিত অভিযোগ করার পর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ ও কারিগরি শিক্ষা অধিদপ্তর।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status