ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
চসিক মেয়রের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলের সাক্ষাৎ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 1:23 PM

চসিক মেয়রের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

চসিক মেয়রের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল।

বুধবার ৩ মার্চ বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়রের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতের সময় মেয়র বলেন, সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ মতামত নিয়ে আমি নগরবাসীর সেবা দিতে আন্তরিক প্রত্যয়ী। এই নগরী আমার একার নয়, সকলের । আমি সকলের সেবক হতে চাই। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য। আমি তাদের পাশে আছি এবং থাকবো। তারা পাশে থাকার প্রত্যয় ও প্রতিশ্রুতির অঙ্গীকার প্রদানে পরম স্বস্তিবোধ করছি।

তিনি আরো বলেন, চট্টগ্রামকে সকলের বাসযোগ্য  নগরী হিসেবে গড়ে তুলতে জন গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তি ১০০ দিনে সম্পন্ন করার কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম সম্পাদনে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সমাজ মেয়র এম. রেজাউল করিম চৌধুরী পাশে থাকার অঙ্গীকার প্রদান করে বলেন, নাগরিক সমাজের স্বার্থে এবং জনকল্যাণে মেয়র মহোদয়ের সকল ভালো কাজে আমাদের সামর্থ্য ও সমর্থন উজার করে দিতে দৃঢ় প্রত্যয়ী। মেয়রের স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও একগ্রতার প্রতি আমাদের যথেষ্ট আস্থা ও বিশ্বাস আছে এবং ভবিষ্যতেও অটুট থাকবে।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো: রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রচার সম্পাদক আলিউর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, সদস্য আব্দুল কাদের মঞ্জু, শহিদুল্লাহ শাহরিয়ার প্রমুখ।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status