|
ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্টের সঙ্গে সিভিসি ফাইন্যান্সের চুক্তি
নতুন সময় ডেস্ক
|
|
ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্টের সঙ্গে সিভিসি ফাইন্যান্সের চুক্তি শ্রীলঙ্কার কলম্বোভিত্তিক ওপেনআর্ক সিস্টেমস ম্যানেজমেন্ট ৩০ বছর ধরে ব্যাংক, লিজিং এবং ফাইন্যান্সিং কোম্পানির জন্য সফটওয়্যার তৈরির কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি মূলত ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ও সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী এসব সেবা ছড়িয়ে দেয়ার জন্য কাজ করছে। সিভিসি ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিনহাজ আহমেদ এই চুক্তিতে সই করেন। ওপেনআর্কের চেয়ারম্যান এবং সিইও মিঃ দয়া হেইত্তিয়ারাচ্চি ভার্চুয়ালি এমওইউ সই অনুষ্ঠানে অংশ নেন। তার পক্ষে চুক্তিতে সই করেন জিয়াউল ইসলাম। এসময় সিভিসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ ওয়ারেফ হোসাইন, হেড অব আইটি আনোয়ার হোসাইন চৌধুরী, হেড অব অপারেশনস ফয়সাল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ মিনহাজ আহমেদ বলেন, ‘সিভিসি ফাইন্যান্স গ্রাহকদের প্রযুক্তি নির্ভর সেবা দিতে কাজ করছে। আমি আশা করি, এই চুক্তি আমাদের গ্রাহকদের আরো ভাল সেবা দিতে আমাদের সহায়তা করবে।’ মিঃ দয়া হেইত্তিয়ারাচ্চি বলেন, ‘এক সাথে কাজ করার এটাই সবচেয়ে ভাল সময়। ওপেনআর্ক সব সময় তার গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে চায়, যার দ্বারা আমরা পরস্পর উপকৃত হতে পারব। সিভিসি ফাইন্যান্সের সঙ্গে এই অংশীদারিত্ব নিঃসন্দেহে একটি ফলপ্রসূ যাত্রার শুভ সূচনা।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
