ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কানাডার কথা বলে ভিয়েতনামে পাচার, ভুক্তভোগী পালিয়ে আসায় গ্রেপ্তার পাচারকারী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 6:50 PM

কানাডার কথা বলে ভিয়েতনামে পাচার, ভুক্তভোগী পালিয়ে আসায় গ্রেপ্তার পাচারকারী

কানাডার কথা বলে ভিয়েতনামে পাচার, ভুক্তভোগী পালিয়ে আসায় গ্রেপ্তার পাচারকারী

রাজধানীর শাজাহানপুর থানা এলাকা থেকে কানাডায় মানবপাচাকারী চক্রের সক্রিয় সদস্য মুন্সি আব্দুল্লাহ আল জাকিরকে (৪৯) গ্রেপ্তার করেছে র‌্যাব -৩। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর  সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, মোহাম্মদ জুলহাস (৩৮) নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন যে, কতিপয় মানবপাচারকারী তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কানাডা যাওয়ার কথা বলে মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমানে করে মালয়েশিয়া হয়ে ভিয়েতনামে দালালের কাছে বিক্রি করে দেয় এবং ঘরে বন্দী করে রাখে। সে বন্দী অবস্থা থেকে কৌশলে পালিয়ে মালেশিয়ান এয়ারলাইন্সের বিমানে করে বাংলাদেশে ফিরে আসে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল আজ বুধবার ঢাকার শাজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে কানাডায় মানবপাচারকারীর চক্রের সক্রিয় ওই সদস্যকে গ্রেপ্তার করেছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বারত দিয়ে র‌্যাব জানায় যে, এই ব্যক্তি মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে বিদেশ গমনে ইচ্ছুক জসাধারণকে ভিয়েতনামে পাচার করে। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কানাডাসহ বিভিন্ন দেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাৎ করে।

এছাড়াও ভিয়েতনামে নিয়ে গিয়ে আটকে রেখে তাদের পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে থাকে গ্রেপ্তার মুন্সি আব্দুল্লাহ আল জাকির। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status