ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দাফনের ১৬ বছর পরও অক্ষত লাশ-কাফনের কাপড়
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 6:48 PM

দাফনের ১৬ বছর পরও অক্ষত লাশ-কাফনের কাপড়

দাফনের ১৬ বছর পরও অক্ষত লাশ-কাফনের কাপড়

ভোলার সদর উপজেলায় একটি মসজিদের কবরস্থানে ১৬ বছর আগে মো. হোসেন শিকদার নামের এক ব্যক্তিকে দাফন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মসজিদের পাশে শ্রমিকরা সড়কের খননকাজের সময় লাশটি উঠে আসে। এ সময় দেখা যায়, লাশ ও কাফনের কাপড় ১৬ বছর পরও অক্ষত রয়েছে। এমনকি যেভাবে কবরে রাখা হয়েছিল, সেভাবেই রয়েছে লাশটি।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান শিকদার বাড়ি জামে মসজিদের কবরস্থানে। এই খবর ছড়িয়ে পড়লে খবরে লাশ দেখতে ভিড় জমান এলাকাবাসী। এ নিয়ে স্থানীয় কৌতূহলের শেষ নেই। পরে জানাজা দিয়ে তার মরদেহ অন্যত্র আবার দাফন করেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি ছিলেন সহজ-সরল এবং খুব পরহেজগার মুসল্লি। হয়তো মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে রেখেছেন। এ জন্য এত বছর পরেও তার লাশ অক্ষত রয়েছে।

স্থানীয়রা আরও বলেন, এমন চাঞ্চল্যকর ঘটনা দেখে অবাক হয়েছি আমরা। এত বছর পরও হোসেন শিকদারের লাশ অক্ষত থাকার রহস্য আল্লাহ ভালো জানেন। তবে হোসেন শিকদার ইমানদার ছিলেন, এটা এলাকার সবাই জানেন।

স্থানীয় শাহরিয়ার জিলন বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা ইলিশা সড়কের খননকাজের সময় লাশটি উঠে আসে। পরে দেখি লাশ এবং কাফনের কাপড় অক্ষত অবস্থায় রয়েছে। হোসেন শিকদার আমাদের প্রতিবেশী ছিলেন।‘

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status