ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভৈরবে ছিনতাইয়ের কবলে এবার পুলিশ অফিসার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 6:45 PM

ভৈরবে ছিনতাইয়ের কবলে এবার পুলিশ অফিসার

ভৈরবে ছিনতাইয়ের কবলে এবার পুলিশ অফিসার

কিশোরগঞ্জের ভৈরবে এবার ছিনতাইয়ের কবলে পড়লেন পুলিশ অফিসার। ছিনতাইকারীরা পুলিশের এসআই  রায়হান উদ্দিনের কাছ থেকে কেড়ে নিল নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রেলস্টেশন রোডের কবরস্থানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

এসআই  রায়হান উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিনের ছেলে। তার বাসা ভৈরববাজার ভূষিপট্টি এলাকায়। তিনি চট্টগ্রাম সদর কোর্টে কর্মরত আছেন।

এসআই  রায়হান উদ্দিন বলেন, আমি কয়েক দিনের ছুটিতে মঙ্গলবার ভৈরবের নিজ বাসায় এসেছি। আমার মা কয়েক দিন যাবত অসুস্থ। বুধবার ভোরে উন্নত চিকিৎসা করাতে মাকে নিয়ে ঢাকা যাচ্ছিলাম। বাসা থেকে রিকশাযোগে ভৈরব রেলস্টেশনে যাওয়ার সময় পৌর কবরস্থানের সামনে গেলে একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ রিকশার গতিরোধ করে।

তিনি বলেন, ঘটনার সময় আমার সঙ্গে মা ও ভাগ্নে ছিল। এ সময় ছিনতাইকারীরা আমাদের ছুরির ভয় দেখিয়ে চারটি মোবাইল, একজোড়া স্বর্ণের কানের দুল ও রূপার চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এসব মোবাইল ও স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার টাকা হবে বলে তিনি দাবি করেন। ঘটনায় পুলিশ অফিসার রায়হান উদ্দিন নিজে বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করেছেন।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা করার পর পুলিশ অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

সম্পাদনায়: এম আলমগীর    


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status