ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 7:05 PM

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (৩ মার্চ) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়শা এই আদেশ দেন। রায়ে প্রদানকালে আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এ তথ্য জানান।

দণ্ডিত ব্যক্তির নাম শামশুল আলম (৪৫)। তিনি রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া মুরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুন আসামি নিজ ঘরে স্ত্রী না থাকার সুযোগে রাত সাড়ে ১১টায়র দিকে মেয়েকে ধর্ষণ করেন। পরবর্তীতে ১৪ বছরের ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় ২০১৮ সালের ৬ জুলাই ধর্ষণের শিকার কিশোরীর বাদী হয়ে স্বামী শামশুল আলমের বিরুদ্ধে রামু থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৪ মে এ মামলার অভিযোগ গঠন হয়। ৯ জনের সাক্ষ্য দেন আদালত। এতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status