ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিলো শিশুর প্রাণ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 March, 2021, 2:39 PM

বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিলো শিশুর প্রাণ

বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিলো শিশুর প্রাণ

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপলাইন পরিবহনকারী ট্রাক্টরের চাপায় তানভীর (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১ মার্চ) সকাল ১১টার সময় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু তানভীর যতনপুকুরী এলাকার তাহিরুলের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজ চলছিলো।

পাইপলাইন বহনে অস্থায়ীভাবে একটি রাস্তা তৈরি করে কাজ করে শ্রমিকরা। শিশুটি সেই রাস্তায় খেলা করার সময় হঠাৎ পাইপলাইন বহনকারী ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তানভীর মারা যায়।

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওরঙ্গজেব এক শিশু নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status