ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
নিজ বাড়িতে হামলার শিকার স্বেচ্ছাসেবকদলের নেতা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 March, 2021, 11:18 AM

নিজ বাড়িতে হামলার শিকার স্বেচ্ছাসেবকদলের নেতা

নিজ বাড়িতে হামলার শিকার স্বেচ্ছাসেবকদলের নেতা

লক্ষ্মীপুরের নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক গাজী সুলতান জুয়েল (৩৭)।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব গণিপুর গ্রামের বড় বাড়িতে এ হামলার শিকার হন তিনি।

সুলতান জুয়েল গণিপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল বলেন, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ওয়াদুল হক হিরন ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে তাদের ঘর-বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের মারধর করে। এতে আমার মাথা ফেটে যায়।

জুয়েলকে হাসপাতালে দেখতে আসেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ  
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status