ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 March, 2021, 11:20 AM

বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৭ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি করেন।

সোমবার (১ মার্চ) সকাল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে (পুলিশ অ্যাসল্ট) হত্যাচেষ্টা, হামলা ও ভাঙচুর চালানো।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে উপস্থাপন করা হবে। গতকাল সংঘর্ষের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সংঘর্ষের সময় প্রেস ক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুরসহ পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।

এই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

সম্পাদনায়: মোহনা আজিজ  
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status