ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সৎভাইয়ের ছুরিকাঘাত: মা-বোনের পর শিশু তাহসানেরও মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 12:23 PM

সৎভাইয়ের ছুরিকাঘাত: মা-বোনের পর শিশু তাহসানেরও মৃত্যু

সৎভাইয়ের ছুরিকাঘাত: মা-বোনের পর শিশু তাহসানেরও মৃত্যু

সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎভাইয়ের ছুরিকাঘাতে আহত শিশু তাহসানও (৭) মারা গেছে।

বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ১২টার দিকে সৎমা রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহাকে (৯) ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেন ঘাতক আবাদ হোসেন।

এ সময় তার ছুরির আঘাতে আহত হয় শিশু তানসান। পরে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর সে মারা যায়।

শুক্রবার সকালে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান যুগান্তরকে জানান, সৎভাই আবাদের ছুরিকাঘাতে আহত শিশু তাহসান হাসপাতালে মারা গেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর স্থানীয়দের সহযোগিতায় আবাদকে ছুরিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবাদ জানিয়েছেন, তার নিজের মা বিয়ানীবাজারে থাকে। তার বাবা সৎমাকে নিয়ে শাহপরান এলাকায় থাকে। কয়েক মাস আগে দোকান দেখাশোনার জন্য তার বাবা তাকে এখানে আনে। কিন্তু বিষয়টি তার সৎমা পছন্দ করেনি। কয়েক দিন ধরে সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই তিনি তাদের ওপর হামলা চালান।  

পুলিশের এ কর্মকর্তা বলেন, শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হননি আবাদ, লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টাও করেন তিনি।

সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status