ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কানাডায় দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৩ বাংলাদেশির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 12:27 PM
সর্বশেষ আপডেট: Friday, 19 February, 2021, 2:23 PM

কানাডায় দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৩ বাংলাদেশির

কানাডায় দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৩ বাংলাদেশির

কানাডার ম্যানিটোবায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ম্যানিটোবা ইসলামিক এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছ্বটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন।


ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশন নিহতদের সকল প্রকার সাহায্য করার কথা জানিয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status