ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মোস্তাফিজকেও আইপিএল খেলতে বাধা দেবে না বিসিবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 12:01 PM

মোস্তাফিজকেও আইপিএল খেলতে বাধা দেবে না বিসিবি

মোস্তাফিজকেও আইপিএল খেলতে বাধা দেবে না বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টে খেলবেন না সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের সঙ্গে ১৪তম আইপিএলে দল পাওয়া মোস্তাফিজুর রহমানও ছুটি চাইলে তাকে আটকানো হবে না বলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন।

বাংলাদেশের খেলা বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার ইচ্ছায় এতটুকু আপত্তি জানায়নি বোর্ড। বাঁহাতি অলরাউন্ডারের মতো মোস্তাফিজও যদি ছুটি চান, পাবেন কি? আকরাম শুক্রবার সকালে এই প্রশ্নের উত্তর দিলেন, বাঁহাতি পেসারের ইচ্ছার বিরুদ্ধে যাবে না তারা। তার সোজাসুজি কথা, ‘টেস্ট খেলতে চায় না এমন কোনও ক্রিকেটারকে বোর্ড আটকাবে না। সাকিব ছুটি চেয়ে পেয়েছে। মোস্তাফিজ ছুটি চাইলে তাকেও দেওয়া হবে।’

যদিও দেশের খেলার সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য ছুটি দেওয়া ভালো দৃষ্টান্ত নয়, তবুও বাধ্য হচ্ছে বিসিবি। বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন আকরাম, ‘আমরা কাউকে জোর করবো না। এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনিও একই নির্দেশনা দিয়েছেন। টেস্ট খেলতে আগ্রহী নয়, এমন কাউকেই আমরা ভবিষতেও ভাববো না।’

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবারো আইপিএলে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে ২০১৪ সালে শেষ শিরোপা জেতা দলটি। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে খেলেছেন এবং দুইবার চ্যাম্পিয়নশিপ জেতা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দুই আসর পর আবার আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবার নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ভারতীয় এক কোটি রুপি। প্রথমেই বিড করে রাজস্থান এবং ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় দলটি।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status