ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বউয়ের চোখ ‘ট্যারা’ দেখে উল্টে পড়ে গেলেন নাসির (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 11:57 AM

বউয়ের চোখ ‘ট্যারা’ দেখে উল্টে পড়ে গেলেন নাসির (ভিডিও)

বউয়ের চোখ ‘ট্যারা’ দেখে উল্টে পড়ে গেলেন নাসির (ভিডিও)

সম্প্রতি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন। বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে বিয়ের আকদ সম্পন্ন করেন তিনি। এর দু’দিন পর নাসির তার আকদ অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করেন, যা ইতোমধ্যে ভাইরাল।
সম্পর্কিত খবর

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মঙ্গলবার বিয়ের আকদের ভিডিও আপলোড করেন এই অলরাউন্ডার। ভিডিওর শুরুতেই দেখা যায়, বাগদত্তা তামিমা তাম্মির ঘোমটা তুলে ধরার পরই নাসির দেখতে পান, তামিমা চোখ ট্যারা করে রেখেছেন। তা দেখে সঙ্গে সঙ্গেই উল্টে বিছানায় পড়ে যান নাসির। প্রায় পুরো ভিডিওতেই নানাভাবে মজার এমন নানা কাণ্ড ঘটিয়েছেন এই আলোচিত-সমালোচিত ক্রিকেটার। ভক্ত-সমর্থকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে নাসিরের আকদের এই ভিডিও।

নাসিরের স্ত্রী তামিমা সৌদি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল। জানা গেছে, আগে থেকেই তামিমার সঙ্গে নাসিরের বিয়ে পাকাপাকি ছিল। কিন্তু তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। ১৪ ফেব্রুয়ারি স্বল্প পরিসরেই আকদ সম্পন্ন হয়।



সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status