ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শাহরুখ খানকে কিনলেন প্রীতি জিনতা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 11:54 AM

শাহরুখ খানকে কিনলেন প্রীতি জিনতা!

শাহরুখ খানকে কিনলেন প্রীতি জিনতা!

নিলামে ওঠার আগ পর্যন্ত তার নামই হয়তো সিংহভাগ ক্রিকেটপ্রেমী জানতেন না। শাহরুখ খান নামে বলিউডে একজন সুপারস্টার আছেন। আইপিএলে তার দলও আছে। তবে ক্রিকেটার শাহরুখ খান আজকের আইপিএল নিলামে ছোটখাট ঝড় তুলে দিলেন। শেষ পর্যন্ত তাকে কিনেছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। সেটাও ৫ কোটি ২৫ লাখে!

কে এই শাহরুখ খান? ২৭ বছর ২৬৭ দিন বয়সী তামিলনাড়ুর এই ক্রিকেটার কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ৫টি প্রথম শ্রেণীর ম্যাচের ৯ ইনিংসে দুই ফিফটিতে সংগ্রহ করেছেন ২৩১ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯২*। স্ট্রাইক রেট ৫১.৯১। এক ওভার বল করে কোনো উইকেট পাননি। ২০টি লিস্ট 'এ' ম্যাচের ১২ ইনিংসে ৩৫.৭৫ গড়ে করেছেন ২৮৬ রান। সর্বোচ্চ ৬৯*। স্ট্রাইক রেট ১১৪.৪০। ৪ ইনিংস বল করে নিয়েছেন ৩ উইকেট।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন তামিলনাড়ুর ক্রিকেটার শাহরুখ খান। টি-২০ ক্রিকেটে ৩১ ম্যাচে করেছেন ২৯৩ রান। স্ট্রাইক রেট ১৩১। মূলত এই কারণেই শাহরুখ খানকে নিয়ে আইপিএল দলগুলোর এত আগ্রহ দেখা গেল নিলামে। এবারের নিলামে সর্বোচ্চ ১৬.২৫ কোটি দর পেয়েছেন প্রোটিয়া অল-রাউন্ডার ক্রিস মরিস।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status