ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দেশে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে: তথ্যমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 4:11 PM

দেশে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে: তথ্যমন্ত্রী

দেশে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে: তথ্যমন্ত্রী

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, নেতিবাচক সংবাদ শুধুই হতাশার কথা বলে। এর ফলে তরুণরা আশাহত হন।

তিনি বলেন, ১৯৪৮ সালেই বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য গ্রেপ্তার হয়েছিলেন। কারাগার থাকার সময়েও তিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ভাষার জন্য আন্দোলনকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে তিনি কারাগারে অনশনও করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর এসব অবদানের কথা দীর্ঘদিন জনসম্মুখে প্রকাশ করা হয়নি। প্রকাশ না করাটা ছিলো অন্যায়, যারা এ কাজ করেছেন তারা অন্যায় করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং এখন যেসব সিক্রেট ডকুমেন্ট প্রকাশিত হচ্ছে, সেগুলো পড়লে বোঝা যায়—বঙ্গবন্ধু পাকিস্তান সৃষ্টির পর পরই বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন এবং সেই লক্ষ্যেই কাজ করেছেন।

সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ভারতের মানুষের এক সময় বাংলাদেশের বিষয়ে ভুল ধারণা ছিলো। কিন্ত এখন তারা স্বীকার করেন, বাংলাদেশ সর্বক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে গিয়েছে। কিন্তু দেশের অনেকের তা স্বীকার করতে লজ্জা হয়।

জাতীয় প্রেসক্লাব আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ ও বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান।

সেমিনারে ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রভাষা আন্দোলন’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য আইয়ূব ভুঁইয়া।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status