ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
খেলার সময় মাঠেই মারা গেলেন ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 3:56 PM

খেলার সময় মাঠেই মারা গেলেন ক্রিকেটার

খেলার সময় মাঠেই মারা গেলেন ক্রিকেটার

ক্রিকেট মাঠে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। মাথায় বা বুকে, ঘাড়ে বল লেগে মারা গেছেন অনেক ক্রিকেটার। তবে মহারাষ্ট্রের পুনেতে এক ক্রিকেটারের মাঠেই হার্ট অ্যাটাক হয়। ম্যাচ চলাকালীন সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

পুনের জুন্নারে ৪৭ বছর বয়সী এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে ম্যাচের মাঝেই। খেলার মাঝেই তার হার্ট অ্যাটাক হয়। সেই ক্রিকেটার আচমকাই মাটিতে আছড়ে পড়েন। তার পর আর উঠে দাঁড়াতে পারেননি তিনি।

সেই মুহূর্তের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, নন-স্ট্রাইকে দাঁড়ানোর সময় আচমকা বুকে ব্যথা অনুভব করেন ব্য়াটসম্য়ান। তার পর ধীরে ধীরে মুষড়ে পড়েন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশে থাকা ক্রিকেটাররা তার কাছে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ।

জানা গেছে, সেই ক্রিকেটারের নাম বাবু নলবাডে। তিনি স্থানীয় ক্রিকেট মাঠে পরিচিত মুখ। একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে এমন ঘটনা ঘটে। সেই ক্রিকেটারকে প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অটোপসি রিপোর্ট অনুযায়ী, হার্ট অ্যাটাকে সেই ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status