ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপালগঞ্জে দরিদ্র ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 1:29 PM

গোপালগঞ্জে দরিদ্র ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

গোপালগঞ্জে দরিদ্র ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার সকালে ডিসি শাহিদা সুলতানা তার সম্মেলন কক্ষে এই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

জানা গেছে, জেলা শিশু পরিবারের চতুর্থ শ্রেণির ছাত্র যোবায়ের রহমান সম্প্রতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এই ছাত্রের মা সেলিনা বেগমের হাতে এক লাখ টাকার চেক ও সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। তার স্ত্রী পারভিন বেগমের হাতেও এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণি, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

ডিসি শাহিদা সুলতানা বিত্তবানদেরকে ব্যাংকে টাকা না ফেলে রেখে তা দিয়ে সঞ্চয়পত্র কিনে তারা লভ্যাংশ দিয়ে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদানের আহবান জানিযেছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status