ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার টিকা নিলেন আলমগীর ও রুনা লায়লা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:50 PM

করোনার টিকা নিলেন আলমগীর ও রুনা লায়লা

করোনার টিকা নিলেন আলমগীর ও রুনা লায়লা

করোনার টিকা গ্রহণে সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও আগ্রহী হচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার টিকা নিলেন চিত্রনায়ক আলমগীর ও সংগীত তারকা রুনা লায়লা।

১৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের  ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন তারা। তাদের সঙ্গে পরিবারের সদস্যসহ আরও কয়েকজন টিকা নিয়েছেন।

টিকা গ্রহণ শেষে রনিা লায়লা বলেন, ‘টিকা দেওয়ার সিস্টেমটা বেশ ভালো ছিল। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিয়েছি। টিকা নিয়ে ভয়ের কিছু নাই। সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি।

দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেয়া শুরু হলে শুরুতেই সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা টিকা নিয়েছিলেন। সুবর্ণার টিকা নেয়ার পরদিন নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর টিকা নেন। এরপর বিনোদন জগতের তারকা মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ব্যান্ড শিল্পী জেমস, শাবনাজ, নাঈমসহ অনেকের টিকা নেয়ার খবর জানা যায়।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status