ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্বশুরের কাছে জামাইয়ের হার, কাউকে ভোট দেয়নি মেয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:53 PM

শ্বশুরের কাছে জামাইয়ের হার, কাউকে ভোট দেয়নি মেয়ে

শ্বশুরের কাছে জামাইয়ের হার, কাউকে ভোট দেয়নি মেয়ে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে শ্বশুরের কাছে পরাজিত হয়েছেন জামাই। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবুল মিয়া ও তারই বড় মেয়ে লিজা আক্তারের জামাই মো. হুমায়ুন কবির। এর মধ্যে শ্বশুর বাবুল মিয়া পাঞ্জাবি ও জামাই হুমায়ুন কবির পানির বোতল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ১ হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বর্তমান কাউন্সিলর বাবুল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাই হুমায়ুন কবির পেয়েছেন ৮৪৭ ভোট।

জামাই-শ্বশুরের এই প্রতিদ্বন্দ্বিতা সব জায়গা আলোচিত ছিলো। কেউ কাউকে ছাড় দিতে ছিলেন নারাজ। নির্বাচিত কাউন্সিলর শ্বশুর বয়সগত কারণে নিজের শেষ নির্বাচন বলেও ঘোষণা দিয়েছিলেন। তবু মন গলেনি মেয়ের জামাইয়ের! ‘বাবার ওসিয়ত’ তাই নির্বাচন করবেন বলে ঘোষণা দেন জামাই। শ্বশুরকে সরে দাঁড়াতে অনুরোধও জানান তিনি। পাল্টা জামাইকেও সরে দাঁড়াতে বলেন শ্বশুর। কিন্তু শেষ পর্যন্ত ভোটের মাঠে বিজয়ী হলেন শ্বশুর।

বিজয়ী হওয়ার পর শ্বশুর বাবুল মিয়া বলেন, আমি আমার মেয়ের জামাইকে নিজের ছেলের মতো দেখেছি, এখনো তা দেখবো। আমি তাকে কলিজার টুকরো মনে করেছি, এখনো তা করবো। এতে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট হবে না। জামাই তো জামাই-ই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মেয়ে ভোট কেন্দ্রেই আসেনি। তাই নিজের বাবা বা স্বামী কাউকেই ভোট দেয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status