ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচসেরা হলেন কর্নওয়াল, সিরিজসেরা বোনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:41 PM

ম্যাচসেরা হলেন কর্নওয়াল, সিরিজসেরা বোনার

ম্যাচসেরা হলেন কর্নওয়াল, সিরিজসেরা বোনার

সিরিজের দ্বিতীয় টেস্ট মাত্র ১৭ রানে হেরেছে বাংলাদেশ। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মুমিনুল হকের দল। বাংলাদেশের জন্য দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে ১৫তম হোয়াইটওয়াশ, যা যেকোনো দলের চেয়ে বেশি। এর আগে সর্বশেষ ২০১২-১৩ মৌসুমেও এই উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টে চারদিন দাপট দেখিয়ে খেলার পর শেষদিনে কাইল মায়ার্সের মহাকাব্যিক ডাবলে সব জলাঞ্জলি দিতে হয় টাইগারদের। অথচ চতুর্থ দিন শেষেও ওই ম্যাচটা জেতার আশায় ছিলো স্বাগতিকরাই।

ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৪০৯ রানের জবাবে ২৯৬ রানেই গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে সফরকারিদের ১১৭ রানে অলআউট করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলো টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত আর সেই স্বপ্ন পূরণ হয়নি।

ম্যাচে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন ক্যারিবীয় দলের দীর্ঘদেহী অফস্পিনার রাহকিম কর্নওয়াল। প্রথম ইনিংসে ৪ আর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দলকে জয়ের ঠিকানা খুঁজে দিয়েছেন তিনিই। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও গেছে এই স্পিনারের পকেটে।

সিরিজসেরা হয়েছেন এনক্রুমাহ বোনার। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৯০ আর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭ রানে আউট হলেও দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৮৬ রান করে ক্যারিবীয়দের অবিশ্বাস্য জয়ের পার্শ্বনায়ক ছিলেন এই বোনার। সবমিলিয়ে সিরিজে ২৩১ রান করে সিরিজসেরা হয়েছেন তিনিই।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status