ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রশি ধরে মারো টান, রাজা হবে খান খান: গয়েশ্বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:39 PM

রশি ধরে মারো টান, রাজা হবে খান খান: গয়েশ্বর

রশি ধরে মারো টান, রাজা হবে খান খান: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসের সঙ্গে পথ চলতে হবে। অনেকে বলে শেখ হাসিনা একটার পর একটা আইটেম দেয় আমাদের ব্যস্ত রাখার জন্য। আমাদের কিন্তু এখন ব্যস্ত থাকার প্রয়োজন নেই, অনেক আইটেম নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই। ওই হীরক রাজার দেশের যে একটা স্লোগান ছিলো- ‘রশি ধরে মারো টান, রাজা হবে খান খান’। আমাদের ওই জায়গায় থাকতে হবে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

জেড ফোর্সের অধিনায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে তারা এই আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের খেতাবটা কিন্তু যুদ্ধের। দেশটা কিন্তু ভাষণে স্বাধীন হয়নি, যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিসের যুদ্ধ ছিলো? গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। তা আমাদের এই গণতন্ত্র বক্তৃতায় আসবে না, যুদ্ধে আনতে হবে। সেই যুদ্ধটাই আমাদের শুরু করতে হবে। সেই যুদ্ধের ফলাফল হবে গণতন্ত্র পুনরুদ্ধার।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status