ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
একসঙ্গে ১৩০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 February, 2021, 10:19 AM

একসঙ্গে ১৩০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ (ভিডিও)

একসঙ্গে ১৩০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ (ভিডিও)

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই সঙ্গে ১৩০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্টওর্থ এলাকার একটি মহাসড়কে প্রথমে ফেডএক্স-এর দুটি লরি উল্টে যায়। এরপর পেছন থেকে দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি। পরে রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়।

খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।

ফোর্ট ওয়ার্থের অগ্নি নির্বাপন দলের মুখপাত্র মাইক ড্রাইভডাহল একে তুষারপাতজনিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের শহরে একটি বড় বিপর্যয়।’

কর্মকর্তারা জানিয়েছেন, ৩৬ জনকে প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আরও অনেকে চিকিৎসা নিয়েছেন। অনেক মানুষ গাড়িতে আটকা পড়েছিল এবং দমকল কর্মীরা তাদের উদ্ধার করতে হাইড্রোলিক রেসকিউ যন্ত্রপাতি ব্যবহার করেছে।



দেখুন ভিডিও-

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status