ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যক্তি মালিকানাধীন জমিতে উপহারের ঘর, ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 February, 2021, 10:32 AM

ব্যক্তি মালিকানাধীন জমিতে উপহারের ঘর, ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

ব্যক্তি মালিকানাধীন জমিতে উপহারের ঘর, ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ড ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন জমি ‘দখল’ নিয়ে সেখানে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের অভিযোগে বগুড়া আদালতে এ মামলা দায়ের করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে বাদি পক্ষের আইনজীবী খোদা বক্স এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, এই মামলার বাদি হয়েছেন উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আকবর আলী, তার ভাই মোজাফ্ফর আলী ও মা রহিমা খাতুনসহ একই পরিবারের ছয়জন।

মামলায় অন্য অভিযুক্তরা হলেন, ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোপালনগর ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা। আদালত মামলাটি আমলে নিয়ে ১৪ দিনের মধ্যে জবাব চেয়ে বিবাদীগণকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, আকবর আলী ও তার পরিবারের লোকজন কমপক্ষে শত বছর ধরে গজিয়াবাড়ি মৌজার (দাগ নম্বর ৯৫১, জে.এল.নম্বর ৮২, সি.এস খতিয়ান নম্বর ১৩৮, এম.আর. খতিয়ান নম্বর ১৮১, ডি.পি খতিয়ান নম্বর ৮৭৯) ২৫ শতক জমি ভোগ দখল করছেন। এর মধ্যে ১৩ শতক জমি দখল নিয়ে সেখানে গৃহহীন আটটি পরিবারে জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করেছেন ইউএনও। গত ২০ জানুয়ারি ঘরের উদ্বোধন করা হয়েছে।  

জমির মূল মালিক দাবিদার আকবর আলী, মোজফ্ফর আলী ও রহিমা খাতুনসহ পরিবারের লোকজন বলেন, ‘জমিটি আমাদের বাপ-দাদার সম্পত্তি। দীর্ঘ  সময় ধরে আমরা এই জমি ভোগ  করে আসছি। হঠাৎ ইউএনও, চেয়ারম্যান এবং ইউনিয়ন ভুমি কর্মকর্তা এসে বলেন এই জমি খাস খতিয়ানের। এই বলে তারা জমিতে ঘর নির্মাণ শুরু করেন।’

তারা আরও বলেন, ‘আমরা কাগজপত্র দেখাতে চাইলে তারা বলেন, আমাদের কাগজ দেখার প্রয়োজন নেই। আদালতে গিয়ে দেখান। তখন আমরা উপায় না পেয়ে ২৬ জানুয়ারি আদালতে মামলা করি (নম্বর ২২/২০২১)। আদালত আমাদের কাগজপত্র দেখে বিবাদিগণের বিরুদ্ধে কারণে দর্শানোর নোটিশ দিয়েছে।

ওই গ্রামের বাসিন্দা আব্দুল হাই, ইয়ার আলী, মেহের আলী ও দুদু মিয়া জানান, ওই জমি একশ বছরের বেশি সময় ধরে আকবর আলীর বাপদাদারা ভোগদখল করে আসছেন। হঠাৎ সরকারের লোকজন কোনো কথা না শুনেই এখানে ঘরগুলো নির্মাণ করেছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘বাদি পক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জায়গা দখল নিয়ে ভোগদখল করছিল। তারা এ জমির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে সেখানে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হয়েছে। তারা মিথ্যা আরজি দিয়ে আদালতে মামলা দায়ের করেছে। আদালত থেকে প্রাপ্ত শো-কজ নোটিশের জবাব যথা সময়ে দাখিল করা হবে।’

সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status