ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ধামরাইকে মাদকমুক্ত করার ঘোষণা ওসি আতিকের
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 February, 2021, 6:24 PM

ধামরাইকে মাদকমুক্ত করার ঘোষণা ওসি আতিকের

ধামরাইকে মাদকমুক্ত করার ঘোষণা ওসি আতিকের

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে ধামরাই থানা পুলিশের আয়োজনে ধামরাই উপজেলার গাংগুটিয়ায় বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ধামরাই উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান।

আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, ধামরাই থানার ওসি আতিকুর রহমান, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা, উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন, গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান মিলন কান্তি রায়, সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ সানি, ইউনিয়ন পরিষদের সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, উন্নত দেশের পুলিশ হতে হলে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে বিট পুলিশিংয়ের মাধ্যমে।

তারা বলেন, জনগণকে ভালোবাসতে হবে, তাদের পাশে থাকতে হবে। তাদের জন্য কাজ করতে হবে। দায়িত্ব পালনকালে নিপীড়ন-নির্যাতনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে সব ধরনের নির্যাতন থেকে বেরিয়ে এসে জনগণের পুলিশ হয়ে উঠতে হবে।

পরিশেষে বিট পুলিশিং কার্যালয় গাংগুটিয়া শাখার অফিস উদ্বোধন করা হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status