ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
‘ভাইপোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 6:16 PM

‘ভাইপোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা’

‘ভাইপোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা’

দিলীপ ঘোষ লড়াই না করলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, ‘মোদী সরকার গরিবকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, মমতা সরকার ভাইপো-কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দিনরাত ওনার একটাই চিন্তা। কবে আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। দিলীপ ঘোষ লড়াই না করলে এতক্ষণে ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা।

কোচবিহারে এক জনসভায় বিজেপি নেতা অমিত শাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গরিব কল্যাণে কেন্দ্রের ১১৫টি প্রকল্প পশ্চিমঙ্গে কার্যকর হতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো। মোদী সরকার গরিবদের জন্য ১১৫টা প্রকল্প চালু করেছে। সেই প্রকল্প বাংলায় বন্ধ করে রেখেছেন মমতা দিদি আর তার ভাইপো। কিন্তু মে মাসের পর আপনি আর তা করতে পারবেন না। কারণ আপনি তখন আর মুখ্যমন্ত্রী থাকবেন না।

অমিত শাহ বলেন, মোদী সরকার গরিবকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, মমতা সরকার ভাইপো-কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দিন রাত ওনার একটাই চিন্তা। কবে আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে দিলীপ ঘোষ লড়াইয়ে না নামলে হয়তো এতক্ষণে ঘোষণাও করে দিতেন যে পরেরবার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। কিন্তু এখন ভয় পেয়ে গেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status