ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রকমারিতে একুশের অনলাইন বইমেলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 6:35 PM

রকমারিতে একুশের অনলাইন বইমেলা

রকমারিতে একুশের অনলাইন বইমেলা

বাংলাদেশের শীর্ষ ই-কমার্স রকমারি ডটকমে ‘বইয়ে বইয়ে সয়লাব হোক ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ স্লোগানে শুরু হল রকমারি একুশের বইমেলা। প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ বইমেলার আমেজে মুখর থাকে।

এবছর করোনা ভয়াবহতার কারণে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করা সম্ভব হয়নি।

কিন্তু ফেব্রুয়ারি বাঙ্গালী জীবনের এক অনুভূতির নাম। সেই অনুভূতিকে সম্মান করে রকমারি ডটকম আয়োজন করেছে এই বইমেলা।

এই বিষয়ে কথা বলতে চাইলে অন্যরকম গ্রুপের (রকমারি) চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনার কারণে প্রকাশনা শিল্প হুমকির মুখে পড়েছে। ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা সেই হুমকি থেকে উদ্ধারের উপায় হতে পারতো। অমর একুশে বইমেলা নিয়ে দ্বিধা থাকলেও ফেব্রুয়ারির অনুভূতিকে ধারণ করে অনলাইনে জাঁকজমকভাবে বইমেলা আয়োজন করেছে, যা হয়তো প্রকাশনা শিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি রকমারি ডটকমের এই বইমেলা আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগকে সফল করতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রকমারি ডটকমে সকল বইয়ে ন্যূনতম ২৫% ছাড়, বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক এবং ৭০০ টাকার অর্ডারে বিকাশ পেমেন্টে রয়েছে ফ্রি শিপিং সুবিধা।

মেলার পার্টনার হিসেবে আছে বিকাশ, নেসলে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status