ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মাদকদ্রব্যসহ কথিত সাংবাদিক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 10:13 PM

মাদকদ্রব্যসহ কথিত সাংবাদিক আটক

মাদকদ্রব্যসহ কথিত সাংবাদিক আটক

কুমিল্লার চান্দিনায় ৪১ বোতল ফেনসিডিলসহ কথিত সাংবাদিক নামের বিল্লাল শেখকে (৪২) আটক করা হয়েছে। আটক বিল্লাল শেখ চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ডের বেলাশ্বর গ্রামের মরহুম তোরাব আলীর ছেলে।

মঙ্গলবার রাত সোয়া ৯টায় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম এর উপস্থিতিতে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান হোসেন বাদী হয়ে এ বিষয়ে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আটক বিল্লাল শেখ এর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানা ও চান্দিনা থানায় মানব পাচার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে রয়েছে বলে পুলিশি সূত্রে জানা যায়।

বিল্লাল শেখ দৈনিক স্বাধীন সংবাদ এর সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে তার স্ত্রী পুলিশ কে জানায়। তবে আসামি পেশায় সাংবাদিক ছিলেন কিনা তার সঠিক কোনো পরিচয় পত্র পাইনি পুলিশ।

বাদী এসআই নোমান হোসেন বলেন- ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিল্লাল শেখ এর বাড়িতে গিয়ে তল্লাশি করতে চাইলে সে গেইট বন্ধ করে রাখে। পোশাক পরা পুলিশ সদস্যদের সাথে অশোভন আচরণ করলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম ঘটনাস্থলে যান। উনার উপস্থিতিতে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং বিল্লাল শেখকে আটক করা হয়।’

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, বিল্লাল শেখের নিকট থেকে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status