ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
তাহেরপুরের কাউন্সিলর প্রার্থী রুহুলের সমর্থকদের উপর হামলায় আহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 10:04 PM

তাহেরপুরের কাউন্সিলর প্রার্থী রুহুলের সমর্থকদের উপর হামলায় আহত ৩

তাহেরপুরের কাউন্সিলর প্রার্থী রুহুলের সমর্থকদের উপর হামলায় আহত ৩

রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নির্বাচন আগামী ১৪ই ফেব্রুয়ারী এ উপলক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চলছিলো।

জানা গেছে বুধবার ১০ ফেব্রুয়ারি, বিকেলে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও প্যানেল মেয়র বাবুল খাঁ সহ তার সমর্থকেরা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী রুহুল আমিনের সমর্থকদের উপর হামলা করে  ৩ জনকে আহত করেন ।


এসময় ১নং ওয়ার্ডের প্রত্যক্ষদর্শী আফজাল হোসেন, শরিফ, মিনহাজ জনান পূর্ব পরিকল্পিত ভাবে রুহুল আমিনের প্রতিপক্ষ বাবুল খাঁ সহ তার সমর্থকেরা কোন উশকানি ছাড়া ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী রুহুল আমিনের সমর্থকদের উপর হঠাৎ করে চড়াও হন।

পরবর্তিতে বাবুল খাঁ ও তার সমর্থকেরা রুহুল আমিনের সমর্থকদের মারপিট শুরু করে এবং এক পর্যায়ে চাকু বের করে তাদেরকে আক্রমন করে এতে করে মিনহাজ (২৫), শরিফ (৪০) ও সাদিক (২৫) আহত হন বলে জানাগেছে।

এব্যাপারে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী রুহুল আমিন বলেন, আমি ও আমার সমর্থকেরা জীবনের নিরাপত্তায় ভুগছি এবং এ ঘটনার পর থেকে আমি কোথাও ভোট চাইতে যাইনি। এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।

স্থানিয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,  ১নং ওয়ার্ডে যে কোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে তাই অতিরিক্ত প্রশাসনের নজরদারি বাড়ানোর আবেদন জানাচ্ছি।

এ ব্যাপারে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাবুল খাঁর বলেন, আমাদের লোকজন ভোলা ও সিয়াম কে তারা মারপিট করেছে ।

তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এস.আই আব্দুর রাজ্জাকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।

বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেউ আমাকে জানাননি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status