ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৬ দিন পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার অপহৃত সেই তরুণ উদ্ধার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 1:23 PM

৬ দিন পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার অপহৃত সেই তরুণ উদ্ধার

৬ দিন পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার অপহৃত সেই তরুণ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার মহিপুরে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ছয়দিন দিন পর ওই তরুণকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লতাচাপলী ইউপির স্লুইসগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বুধবার সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল।

ওসি বলেন, মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে দুইজনকে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status