ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চোট থেকে ফিরেই নাদালের উড়ন্ত শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 1:19 PM

চোট থেকে ফিরেই নাদালের উড়ন্ত শুরু

চোট থেকে ফিরেই নাদালের উড়ন্ত শুরু

অস্ট্রেলিয়ান ওপেনে উড়ন্ত সূচনা করেন রাফায়েল নাদাল। কোমরের ইনজুরিটা চিন্তায় রেখেছিল তাকে। কিন্তু খেলার মধ্যে এর কোনো ছাপ পড়তে দিলেন না তিনি।  ভক্তদের করলেন না নিরাশ।

সার্বিয়ার লাসলো জেরেকে ৬-৩,৬-৪, ও ৬-১ গেমের সরাসরি সেটে হারিয়ে সেই চিরচেনা ছন্দে থেকেই গতকাল ম্যাচটি জিতেছিলেন ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা।

কোর্টে নামার আগে খুব বেশি প্রস্তুতির সুযোগ পাননি নাদাল। কোমরের ইনজুরির কারণে ছিটকে যান এটিপি কাপ থেকে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পর ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই স্প্যানিশ বলেন, ‘গত ১৫টি দিন কঠিন ছিল আমার জন্য। আজ টিকে থাকা প্রয়োজন ছিল আর সেটাই করেছি। সরাসরি সেটে এমন জয়ই আমি চাই। এখানে সবসময় আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।

নাদাল ছাড়াও পুরুষ এককে জয় পেয়েছেন চতুর্থ বাছাই রাশিয়ার ডানিল মেদভেদভ ও তার স্বদেশি সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status