ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুকে খোলামেলা ছবি, নেট পাড়ার কুকথার মুখে মধুমিতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 1:13 PM

ফেসবুকে খোলামেলা ছবি, নেট পাড়ার কুকথার মুখে মধুমিতা

ফেসবুকে খোলামেলা ছবি, নেট পাড়ার কুকথার মুখে মধুমিতা

ফেসবুকে খোলামেলা ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন মধুমিতা সরকার।গত মঙ্গলবার ফেসবুকে ছবি শেয়ার করার পর থেকেই একের পর এক কুকথা বলে আক্রমণের মুখে পড়তে হয় মধুমিতাকে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে যে এভাবে কটাক্ষ করা হয়, তা দেখে নেট জনতার মধ্যে জোরদার আলোচনা শুরু হয়ে যায়।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন কুকথার মুখে পড়তে হয়েছে মধুমিতাকে। কখনো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাকে, আবার কখনো অভিনেত্রীর ছবির নিচে একের পর এক অশ্লীল মন্তব্য জুড়ে দেয়া হয়। যদিও একের পর এক সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করতে দেখা যায়নি মধুমিতা সরকারকে।

প্রসঙ্গত মধুমিতা সরকারই প্রথম অভিনেত্রী নন, যাকে সামাজিক মাধ্যমে আক্রমণ এবং কটাক্ষের মুখে পড়তে হয়। টলিউড থেকে বলিউড, বিভিন্ন সময় তারকারা নেট পাড়ার মানুষের আক্রমণের মুখে পড়েন বিভিন্নভাবে। সে কারিনা কাপুর খান হোক কিংবা ঐশ্বর্য রাই বচ্চন বা আলিয়া ভাটই হোক না কেন। বিভিন্ন সময় নায়িকাদের আক্রমণের মুখে পড়তে হয়। এক নাগাড়ে নেটিজেনদের একাংশের মানুষের আক্রমণের মুখে পড়ে, ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দেন আলিয়া, কারিনারা।

বলিউডের পাশাপাশি সম্প্রতি ধর্ম এবং সামাজিক আচার আচরণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় বাংলাদেশি অভিনেত্রী মিথিলাকেও। অন্য ধর্মের হয়ে মিথিলা কীভাবে ভাইফোঁটার মতো আচরণ পালন করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ওই ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কমেন্ট অপশন বন্ধ করে দিতে দেখা যায় রাফিয়াত রশিদ মিথিলাকেও। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় এক সময়।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status