ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ডালডা-চিনি-রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 11:20 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 February, 2021, 11:32 PM

ডালডা-চিনি-রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়

ডালডা-চিনি-রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়

বাঙালির কাছে পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ খেজুর গুড়। ডালডা, চিনি, রঙ দিয়ে তৈরি করা হচ্ছে সেই গুড়। নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় গুড় তৈরির উপাদান হিসেবে রাখা এক হাজার কেজি চিনি, ৩ কেজি হাইড্রোজ, এক কেজি টেক্সটাইল রঙ, ৫ কেজি ডালডা জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা শেষে ওই চিনি নিলামে বিক্রি করা হয়।

নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার আটঘর এবং লালপুর উপজেলার  ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৫ হাজার কেজি ভেজাল গুড় ও এক হাজার কেজি চিনি জব্দ করা হয়। ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।


লালপুর ওয়ালিয়া এলাকার আইয়ুব আলী (৩৬) ও একই এলাকার জলি বেগম (৩০) কে ৫০ হাজার করে এক লাখ এবং আটঘড় এলাকার আমজাদ হোসেন (৪৩) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জব্দ করা অন্যান্য আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। তবে চিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর  




    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status