ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চাচাকে সঙ্গে নিয়ে দাদিকে হত্যা করলেন নাতনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 11:33 PM

চাচাকে সঙ্গে নিয়ে দাদিকে হত্যা করলেন নাতনি

চাচাকে সঙ্গে নিয়ে দাদিকে হত্যা করলেন নাতনি

ময়মনসিংহের নান্দাইলে ৮০ বছর বয়সী আছিয়া খাতুনকে হত্যার দায় স্বীকার করেছেন নাতনি সাথী আক্তার। নিহতের একদিন পর তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে জবানবন্দিতে চাচাকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটান বলে স্বীকার করেছেন তিনি।

রোববার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ স্বীকারোক্তি দেন সাথী। অপর অভিযুক্ত বাচ্চু মিয়াকে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

নিহত আছিয়া নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ঢাকিপাড়া গ্রামের রিয়াছাত আলীর স্ত্রী। ৩ ফেব্রুয়ারি সকালে একই গ্রামের একটি খালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।

এদিকে, লাশ উদ্ধারের একদিন পর অভিযান চালিয়ে নিহতের নাতনি সাথী আক্তারকে আটক করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তিতে চাচা বাচ্চু মিয়াকেও আটক করা হয়।

স্বীকারোক্তিতে সাথী জানান, ওই দিন সন্ধ্যায় হারিয়ে যাওয়া মুরগি খুঁজতে তার কাছে আসেন দাদি আছিয়া। পরে রাত ৯টার দিকে পাশেই একটি খালের পাড়ে মুরগি খুঁজে দেয়ার জন্য নিয়ে যান। সেখানেই তার চাচা বাচ্চু মিয়া গলাটিপে ধরলে আছিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দাদির পা ও শরীর চেপে ধরলে ইট দিয়ে মাথায় আঘাত করেন চাচা। এরপর দুজন মিলে আছিয়ার লাশ খালে ফেলে রেখে বাড়িতে চলে যান।

মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার এসআই মো. শাহীনুল ইসলাম জানান, আছিয়ার কানে-গলায় থাকা দুল ও চেইন নেয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে আরো তদন্ত চলছে।

সম্পাদনায়: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status