ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে যা বললেন পর্নো তারকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 11:03 PM

ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে যা বললেন পর্নো তারকা

ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে যা বললেন পর্নো তারকা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বহুবার নারী কেলেঙ্কারির বহু অভিযোগ উঠেছে। অনেক নারীই ট্রাম্পের সঙ্গে প্রেম-যৌন সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তালিকায় আছে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের নাম।

এর আগে নিজেকে ট্রাম্পের শয্যাসঙ্গী বলে দাবি করেন পর্নো তারকা স্টর্মি। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেন আয়োজিত একটি পডকাস্টে এসে ট্রাম্পের বিরুদ্ধে ফের একবার মুখ খোলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্টর্মি ড্যানিয়েলস বলেন, ‌‘২০০৬ সালে ট্রাম্পের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা তার কাছে ভীষণই তিক্ত। ২০১৬ পর এদিন ফের একবার সে বিষয়ে কথা বলেন স্টর্মি। তার ভাষ্যে, ‘আমার জীবনে ওই ৯০ সেকেন্ড সব থেকে খারাপ সময়। এজন্য আমার নিজের প্রতিই এখন ঘৃণা হয়।’

এই প্রথম নয়, এর আগেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় মুখ খুলেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। ওই সময় নিজের বই ‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি লিখেছেন মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প না কি কখনই দেশের রাষ্ট্রপতি হতে চাননি। বইতে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌনতায় কোনো সুখই হয়নি তার। ভবিষ্যতে তিনি আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিছানা ভাগ করতে চান না বলেও জানিয়েছেন  স্টর্মি।

সম্পাদনায়: এম আলমগীর  
     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status