ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের ৫০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 6:31 PM

সরকারি চাকরিজীবীদের ৫০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা

সরকারি চাকরিজীবীদের ৫০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা

মাত্র ৫০০ টাকায় অ্যাম্বুলেন্স ও ফ্রিজিং ভ্যান সেবা পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এটি শুধু ঢাকা শহর ও আশপাশের ২০ কিলোমিটারের মধ্যে এই ভাড়া প্রযোজ্য হবে। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য দিতে হবে তিন টাকা করে। পথে ফেরি পারাপার বা সেতু ব্যবহারের প্রয়োজনে ফেরি ও সেতুর টোল ব্যবহারকারী পরিশোধ করবেন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ‘ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা, ২০২০’এর মধ্যে এসব উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি যানবাহন অধিদফতরের বিদ্যমান লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অসুস্থ ব্যক্তি পরিবহনকারী অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রে কোনো সুস্পষ্ট নীতিমালা না থাকায় যানবাহনগুলোর যথাযথ ব্যবহারের জন্য একটি নীতিমালার প্রয়োজন আছে। নীতিমালা অনুযায়ী, ব্যবহারকারী হিসেবে যোগ্য ব্যক্তির স্ত্রী/স্বামী, বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, ছেলে-মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক ভাই, অবিবাহিত/তালাকপ্রাপ্ত/বিধবা বোন, পিতামহ-পিতামহী এবং ছেলের বিধবা স্ত্রী ও শিশুসন্তান এ সুযোগ নিতে পারবেন।

ফ্রিজিং ভ্যান ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সদস্য, এমপি, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সব কর্মচারী ব্যবহারকারী হিসেবে গণ্য হবেন। তাদের পরিবারের সদস্যরাও এ সুবিধার আওতাভুক্ত হবেন। অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর বা সংস্থার সব কর্মচারী, অন্যান্য মন্ত্রণালয় কিংবা বিভাগের নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা ব্যবহারকারী হিসেবে গণ্য হবেন। ব্যবহারকারীর পরিবারের সদস্যরা এ সুবিধার আওতাভুক্ত হবেন।

নীতিমালায় বলা হয়েছে, সরকারি যানবাহন অধিদফতরের অনুমোদনক্রমে বাংলাদেশের যেকোনো অঞ্চলে ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স ব্যবহার করা যাবে। মরদেহ বা অসুস্থ ব্যক্তি পরিবহন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স ব্যবহার করা যাবে না। যেসব অঞ্চলের রাস্তায় যানবাহন চলাচলের অনুপযোগিতার কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে সাধারণভাবে যাতায়াতে করা যাবে না। অনুমোদিত চলাচলের ক্ষেত্রে যানবাহনের কোনো ক্ষতি হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রচলিত বিধি-বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।

এছাড়া ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স সরকারি যানবাহন অধিদফতর থেকে বুঝে নেয়ার পর সরকারি যানবাহন অধিদফতরে ফেরত আসা পর্যন্ত প্রয়োজনীয় জ্বালানি ব্যয় আবেদনকারীকে বহন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ফ্রিজিং ভ্যান বা অ্যাম্বুলেন্স ব্যবহারের প্রয়োজন হলে ব্যবহারকারী বা তার পরিবারের সদস্যকে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনকারী একই সময় একাধিক হলে অগ্রাধিকার বিষয়ে পরিবহন কমিশনারের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। সার্বক্ষণিক সেবা দিতে পরিবহন কমিশনার হট লাইন নম্বর চালু এবং অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থা করবেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status