ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 6:26 PM

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে চলতি বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের সফর করার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে সেই সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।

বর্তমানে আফ্রিকার দেশগুলোতে করোনা পরিস্থিতি খুবই নাজুক। ফলে কোনোরকম ঝুঁকি নিতে চায়নি জেডসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ দেশটিতে আইরিশদের সফর করার কথা ছিল। সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন পালন করে এরপর তাদের তিনটি ওয়ানডে এবং সমানসংখ্যক টি-২০ ম্যাচ খেলার কথা ছিল।

জিম্বাবুয়ে বোর্ডের কাছ থেকে সিরিজটি বাতিল হওয়ার খবর পেয়ে বেশ হতাশ হয়েছেন আয়ারল্যান্ড হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক রিচার্ড হোল্ডসওয়ার্থ। তবে করোনাকালে এ ধরণের সিদ্ধান্ত আগেই প্রত্যাশা করেছিলেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে রিচার্ড বলেন, আমরা খুবই হতাশ। তবে সত্যি কথা বলতে কী, আমাদের সহযোগী জিম্বাবুয়ের পক্ষ থেকে ঘোষণাটি অপ্রত্যাশিত নয়।

আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার তিনটি ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের অংশ নয়। ফলে আসছে গ্রীষ্মে ওয়ানডে সিরিজটি আয়ারল্যান্ডে সফর করে খেলতে চায় জিম্বাবুয়ে। এমন সিদ্ধান্তের জন্য জেডসির প্রশংসাও করেন হোল্ডসওয়ার্থ।

এ ব্যাপারে তিনি বলেন, এই সফরকে সম্ভব করে তুলতে তাদের প্রচেষ্টা এবং সচেষ্ট কার্যক্রম সত্যিই প্রশংসার দাবীদার। তবে শেষ পর্যন্ত আমাদের খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি অবশ্যই আগে বিবেচনা করতে হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status