ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আমার প্রশংসা করতে হবে না, লজ্জা লাগে: পরিকল্পনামন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 3:17 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 February, 2021, 3:22 PM

আমার প্রশংসা করতে হবে না, লজ্জা লাগে: পরিকল্পনামন্ত্রী

আমার প্রশংসা করতে হবে না, লজ্জা লাগে: পরিকল্পনামন্ত্রী

‘আমাকে নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন প্রদীপ এবং সাইফুজ্জামান। আমার অত প্রশংসা করতে হবে না। এতে লজ্জা লাগে, মাঝে মাঝে অস্বস্তিকর। ধন্যবাদ, আসুন, ভালো আছেন, এটুকু যথেষ্ট। ফুল-ফাল দেয়া কমেছে ইদানীং। আরো কমাব আমরা। গেলেই ফুল নিয়ে আসে, ক্রেস্ট দেয় এগুলো কমিয়ে আনা দরকার।’

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত এক ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, স্ফুলিঙ্গ ২১ ফেব্রুয়ারি সামনে আসছে। তাদেরকে (ভাষা শহিদ) স্মরণ করতে হবে। কিন্তু স্মরণ করে মাথা নোয়াবেন না, মাথা ভেঙে পড়ে যাবেন না। আমাদের বীর পুরুষদের সালাম দেবো, ধন্যবাদ জানাবো, তারপর কাজে চলে যাবো। ওদিকে তাকিয়ে বন্দনাগীতি গেয়ে সারাবেলা নষ্ট করলে দিন নষ্ট হয়ে যাবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, নিজেদের অবস্থান সম্পর্কে আপনারা গর্ববোধ করবেন। লজ্জা পাবেন না, ভয় পাবেন না। ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুইয়ে চলার দিন শেষ। স্বাধীন দেশের মানুষ আপনারা। কাজ করবো, কাজের ফল ভোগ করবো।

এর আগে বেলা ১১টায় এ সভা শুরু হয়। সেখানে বক্তব্য দেয়ার সময় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান কথা বলেন।

প্রচলিত রীতি অনুযায়ী এ সময় তারা অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রশংসা করেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status