ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেতা রাজিব কাপুর আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 3:29 PM

অভিনেতা রাজিব কাপুর আর নেই

অভিনেতা রাজিব কাপুর আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের ছোট ভাই অভিনেতা রাজিব কাপুর। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রাজিব কাপুর হৃদরোগে আক্রান্ত হলে তার বড় ভাই রণধীর কাপুর সঙ্গে সঙ্গে তাকে বাসার কাছে চেম্বুরের ইনলাক্স হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতার বড় ভাই রণধীর কাপুর বলেন, আমি আমার ছোট ভাই রাজিবকে হারালাম। সে আর বেঁচে নেই। চিকিৎসক অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হলো। এখন হাসপাতালে তার মরদেহের অপেক্ষা করছি।

১৯৮৫ সালে ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান রাজিব কাপুর। এরপর ‘রক জান হ্যান হাম’ সিনেমা করেও প্রশংসা পান তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছিলো তার। বড় ভাই ঋষি কাপুরকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘প্রেম গ্রন্থ’।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status