ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মরক্কোয় বৃষ্টির পানিতে ডুবে ২৮ জনের প্রাণহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 2:15 PM

মরক্কোয় বৃষ্টির পানিতে ডুবে ২৮ জনের প্রাণহানি

মরক্কোয় বৃষ্টির পানিতে ডুবে ২৮ জনের প্রাণহানি

মরক্কোয় একটি ভবনের ভূগর্ভস্থ তলার একটি অবৈধ কারখানায় বৃষ্টির পানিতে ডুবে অন্তত ২৮ জন মারা গেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে তাঞ্জিয়ের শহরে এ ঘটনা ঘটে।

মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, ওই কারখানাটিতে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হতো। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়।

এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই কারখানার মালিককে মঙ্গলবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে ওই সময় কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা স্পষ্ট হয়। যারা মারা ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status