ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
'ট্রাম্প সবচেয়ে ভয়ানক সাংবিধানিক অপরাধ করেছেন'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 2:07 PM

'ট্রাম্প সবচেয়ে ভয়ানক সাংবিধানিক অপরাধ করেছেন'

'ট্রাম্প সবচেয়ে ভয়ানক সাংবিধানিক অপরাধ করেছেন'

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে ভয়ানক সাংবিধানিক অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক দলের আইনজীবী। ইমপিচমেন্ট নিয়ে শুনানি শুরুর একদিন আগে সোমবার তিনি এ কথা বলেন।

মঙ্গলবার ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে শুনানি শুরু হচ্ছে। সোমবারই এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন সিনেটের সদস্যরা।খবর ডেইলি সাবাহর।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস শুমার বলেছেন, দুই হাউসের ম্যানেজার, ট্রাম্পের আইনজীবী, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনার পরই এই শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সিনেটের ১০০ সদস্যের মধ্যে ভোট হবে। তার পর বিতর্কসভা। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট ট্রাম্পের বিরুদ্ধে গেলে তার ইমপিচমেন্টে আর কোনো বাধা থাকবে না বলেও জানিয়েছেন শুমার।

তিনি বলেন, গোটা প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকোনেল বলেছেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই হাউস সম্মতি দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই গোটা প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা করা হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status