ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
১২ মার্চ মুক্তি পাচ্ছে ইমরোজ-দীঘির ‘তুমি আছো, তুমি নেই’
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 2:17 PM

১২ মার্চ মুক্তি পাচ্ছে ইমরোজ-দীঘির ‘তুমি আছো, তুমি নেই’

১২ মার্চ মুক্তি পাচ্ছে ইমরোজ-দীঘির ‘তুমি আছো, তুমি নেই’

আগামী ১২ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দীঘির ‘তুমি আছো, তুমি নেই’। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি, তাও কোনো প্রকার কাটছাট ছাড়াই।

গুণী চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ছবিটি পরিচালনা করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুব্রত চক্রবর্তী, আসিফ ইমরোজ, প্রার্থনা ফারদিন দীঘি, শবনম পারভীন প্রমুখ।

সিনেমাটির মুক্তির ব্যাপারে দেলোয়ার জাহান ঝন্টু জানান, করোনাকালে যেহেতু নতুন সিনেমা মুক্তি কমে গেছে তাই দর্শকদের কথা মাথায় রেখে ১২ মার্চ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। আমার বিশ্বাস দর্শকরা নিরাশ হবে না।

অভিনেত্রী দিঘী বলেন ,কাজটি আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন।

অভিনেতা আসিফ ইমরোজ জানান, আমার আর দিঘীর জুটিটা ভালো ছিলো। দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের মতো নির্মাতার সঙ্গে কাজ করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির। আমাকে এ ছবির জন্য ডাকলে এক কথায় রাজি হয়েছি। আর আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন। আপনাদের কাছে ছবিটি ভালো লাগলে আমাদের বড় পাওয়া।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status