ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাইডেন-মোদির ফোনালাপ, যা নিয়ে কথা হলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 2:20 PM

বাইডেন-মোদির ফোনালাপ, যা নিয়ে কথা হলো

বাইডেন-মোদির ফোনালাপ, যা নিয়ে কথা হলো

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথম কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে টুইট করে মোদি নিজেই এ কথা জানিয়েছেন। আঞ্চলিক ইস্যু, জলবায়ু এবং কৌশলগত সম্পর্কসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলে টুইটারে উল্লেখ করেছেন মোদি। ইন্ডিয়া টুডে।

বাইডেন হোয়াইট হাউসে এসেছেন প্রায় দুই সপ্তাহ আগে। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্টকে এরপর টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। তবে সরাসরি কথা হলো এই প্রথম।

বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিলো নরেন্দ্র মোদির। তাই এবার বাইডেন জিতে আসাকে ভারত সরকারের জন্য কিছুটা বিব্রতকরই মনে করছিলেন বিশ্লেষকরা। ২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকায় ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে নরেন্দ্র মোদি স্লোগান দিয়েছিলেন ‘আব কি বার ট্রাম্প সরকার’।

টুইটে মোদি লিখেছেন, ‘তার সাফল্য কামনা করেছি। স্থানীয় বিষয়ে এবং আমাদের যৌথ অংশিদারিত্বের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য হয়েছি আমরা।’

এছাড়া আন্তর্জাতিক বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন মোদি। তার কথায়, “আন্তর্জাতিক নিয়মনীতি মেনে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো মজবুত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা।”

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status